× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:২৯ পিএম

মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড় পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ আল মামুন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহীদ মিনার সংলগ্ন করতোয়া ব্রিজের আশপাশে আগে থেকেই অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালালে আল মামুনের পায়জামার পকেটে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আল মামুন পঞ্চগড় পৌর এলাকার পুরাতন ক্যাম্পের মৃত চিন্তা মিয়ার ছেলে।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসির নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!