ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় আ.লীগ নেত্রী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:৩৫ এএম
তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় আ.লীগ নেত্রী ওয়ার্না মার্জিয়া নিতু। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্বশুরের জানাজায় অংশ নেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ঢাকার মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিতুর শ্বশুর মো. সেলিম খান।

পুলিশ জানায়, ‎শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলহাজত থেকে তাকে নিয়ে আসা হয়। জৌনপুরী খানকায় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার শ্বশুরের দাফন শেষে ওয়ার্না মার্জিয়া নিতুকে আবার জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।