× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:২৪ পিএম

‘আপনাদের সন্তানদের হাতে অস্ত্র নয়, কোরআন তুলে দিয়েছি’

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:২৪ পিএম

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আপনাদের সন্তানদের হাতে আমি অস্ত্র নয়, কোরআন তুলে দিয়েছি।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের মিরাবাড়িতে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা যেন শহীদ ওসমান হাদীর আদর্শ ও অনুপ্রেরণায় একটি নতুন বাউফল গড়ে তুলতে পারি—এ জন্য সবাই দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদীকে হত্যার এতদিন পরও সরকার বিচার নিশ্চিত করতে পারেনি। যারা বিচার করতে ব্যর্থ, তারা কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে—তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাউফলে জীবন বাজি রাখব, তবুও কোনোভাবেই ভোটকেন্দ্র দখল করতে দেব না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কেউ ভোট চুরি করতে আসে, তাহলে তাকে প্রতিহত করা হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ একদিন যদি আপনারা ভোটকেন্দ্র পাহারা দিতে পারেন, তাহলে আগামী পাঁচ বছর নিরাপদে থাকতে পারবেন। আর যদি সেই দিন পাহারা দিতে না পারেন, তাহলে পরবর্তী পাঁচ বছরও আপনাদের অনিরাপদে থাকতে হবে।’

অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!