× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:১১ পিএম

খালের চরে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:১১ পিএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানোর পরই তার মরদেহ দেখতে পাওয়া যায়। এ সময় মরদেহের গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল এবং পরনে একটি শর্ট প্যান্ট ও একটি গেঞ্জি ছিল।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া তার বাঁ হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!