× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:৩১ পিএম

রাঙ্গাবালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে বিএনপি জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারও উপস্থিত ছিলেন।

দোয়া ও আলোচনা সভায় রাঙ্গাবালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী।

Link copied!