× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৪ এএম

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে শোকজ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে পটুয়াখালী জেলা বিএনপি তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

দলীয় একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তির নোটিশ গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয় এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে আবদুল জব্বার মৃধার নেতৃত্বে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় তিনি প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য দেন।

এ ছাড়া প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে প্রার্থীর বিপক্ষে কাফনের কাপড় জড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন তিনি। তার বক্তব্য ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং এতে সংগঠনের আদর্শ ক্ষুণ্ন হয়েছে।

জেলা বিএনপি সূত্র জানায়, অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে স্থানীয় বিএনপির নেতাদের কাছ থেকে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও লিখিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে আবদুল জব্বার মৃধার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!