× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০৯ এএম

নির্বাচন ঘিরে পটুয়াখালী-২ আসনে বিএনপি-জামায়াত উত্তেজনা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব ঘটনা নিয়ে উভয় দলের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলনে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের ওপর বিএনপির লোকজন ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। এসব হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে জামায়াত সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি ভোটের মাঠে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আইনবিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী সহিদুল আলম তালুকদার একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও অভিযোগ করেন, একটি জানাজায় ড. শফিকুল ইসলামের কান্নার ঘটনাকে কেন্দ্র করে তাকে কটূক্তি করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা মোহাম্মদ রুহুল। তিনি অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি অমান্য করে জামায়াতে ইসলামীর সমর্থকরা একটি সরকারি বিদ্যালয়ের কক্ষে সভা আয়োজন করেন। এ সময় ছাত্রদলের নেতারা এর প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন আহত হন। পরে বিএনপি সমর্থকদের ওপর একাধিক দফা হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে দাবি করেন বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি চন্দ্রদ্বীপ ইউনিয়নে একটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে ছাত্রদল ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর একজন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। একই সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ছাড়া বুধবার রাতে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার দায় বিএনপি জামায়াত সমর্থকদের ওপর চাপিয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, সহিংসতার ঘটনায় দুটি মামলা এফআইআরভুক্ত করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিটি অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ে সভা আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলেও তিনি জানান।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো যাচাই-বাছাইয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!