× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৫ পিএম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন বিএনপি নেতা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৫৫ পিএম

মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার। ছবি : রূপালী বাংলাদেশ

মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এ সময় তার সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক রাকিব খান।

উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাজমা বেগম এবং ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দল ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

দাঁড়িপাল্লায় প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে দলবদলের অনুষ্ঠানটি হয়। এ সময় তিনি মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করিয়ে দেন। পরে বগা ১২১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখেন ড. মাসুদ।

রূপালী বাংলাদেশ

Link copied!