× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৫০ পিএম

পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার প্রার্থী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের মনোনীত প্রার্থী রবিউল হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে এবিএম মোশাররফ হোসেনকে ৫০০ নেতাকর্মীর নিয়ে পূর্ণ সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জাতীয়তাবাদী দলের ঐক্য প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন এবিএম মোশাররফ হোসেন। তিনি দুই নেতাকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Link copied!