× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৪২ এএম

ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৪২ এএম

থানার সামনে সড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

থানার সামনে সড়ক অবরোধ। ছবি : রূপালী বাংলাদেশ

বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমানের অপসারণের দাবিতে থানার সামনে সড়ক অবরোধ করেছে জামায়াতের কর্মী-সমর্থকরা। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

জামায়াতের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সড়কের পশ্চিম পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ওসি সিদ্দিকুর রহমানের অপসারণ দাবি করে নানা স্লোগান দেয়। অনেক নেতাকর্মী দাঁড়িয়ে থাকলেও অনেকে সড়কে বসে পড়ে।

কয়েকদিন আগে বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে জামায়াত বাউফল থানার ওসির অপসারণ দাবি করেছিল।

পরে রোববার চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের নির্বাচনি মিছিলে বিএনপির হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এ সময় বিএনপির কর্মী-সমর্থকরাও পাল্টা মিছিল বের করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যখন পুলিশ নীরব ভূমিকা পালন করে।

পরবর্তীতে বিকাল ৪টার দিকে বিপুল সংখ্যক জামায়াতের কর্মী-সমর্থক থানার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে ওসির অপসারণ দাবি করে।

খবর পেয়ে বাউফলের ইউএনও সালেহ আহমেদসহ সেনাবাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন, তবে তারা তা মানেনি।

এ সময় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করেন। একপর্যায়ে ওসির অপসারণের বিষয়ে আশ্বাস পেয়ে কর্মী-সমর্থকরা সড়ক ছেড়ে চলে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!