ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই ইউনিয়নের ভোট বাতিল চায় ইসলামী আন্দোলন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি- সংগৃহীত

অনিয়মের অভিযোগ তুলে পটুয়াখালী-১ আসনের দুটি ইউনিয়নে ভোট বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ।

জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আসে। সেখানে তারা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পটুয়াখালীর ওই দুটি ইউনিয়নে ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয় এবং ওই ইউনিয়নগুলোর ভোট বাতিলের আনুষ্ঠানিক দাবি জানানো হয়।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা বাধ্য হয়েই ইসিতে এসেছি। সিনিয়র সচিব (অভিযোগের বিষয়ে) বলেছেন, তিনি দেখবেন।