× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৩:২৪ পিএম

গাছে ঝুলছিল যুবকের দেহ, পরনে ছিল সালোয়ার-কামিজ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক যুবকের (১৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবকের শরীরে নারীদের পোশাক পরিহিত অবস্থায় গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিফাত গাজী। সে দারভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং নানার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিফাত গাজী সোমবার রাতে ভাত খেয়ে তার নানা হোসেন মালের ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয় সে। এরপর থেকে সে আর ঘরে ফেরেনি।

বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় শাজাহান শিকদার গরু নিয়ে যাওয়ার সময় নানার বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল নারীদের সালোয়ার-কামিজ ও পায়জামা। এ ছাড়া তিনটি ওড়না দিয়ে তার মুখ বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এদিকে নিহতের পরিবার এ ঘটনায় কাউকে দায়ী করছে না বলে জানা গেছে।

Link copied!