পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি ঝালকাঠির রাজাপুর উপজেলার জয়গোরহাট এলাকার নূর হোসেন হাওলাদারের ছেলে মো. সাখাওয়াত হোসেন (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তার ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
দুমকি থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নি.) তাওহিদুর রহমান মোল্লাকে।

