× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:৩৬ পিএম

হাতুড়িপেটায় গুরুতর আহত সাংবাদিক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশ-পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটার সৈকত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে কেএম বাচ্চুর ওপর হামলা চালায়। হামলাকারীরা পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে তার মাথা, ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বায়জিদ এবং ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদ সিকদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, ঘটনাটি আমি জেনেছি, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, কুয়াকাটায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিদ্যমান। যারা এই পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তারা যদি যুবদলের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!