× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০১:২৮ পিএম

পটুয়াখালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০১:২৮ পিএম

রাঙ্গাবালী থানা। ছবি- সংগৃহীত

রাঙ্গাবালী থানা। ছবি- সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে জুলহাস ফরাজী (৩৭) নামের এক কাঠুরে মারা গেছেন। নিহত জুলহাস ফরাজীর বাড়ি হরিদ্রাখালী গ্রামে। তার বাবা মৃত নুরু ফরাজী।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুলহাসের দুই ছেলে এবং এক মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুক্তিভিত্তিক স্থানীয় এক বাড়ি থেকে গাছ কিনেছিলেন জুলহাস। সকালে সেই গাছ কাটার জন্য ডালপালা ছাঁটতে একটি চাম্বুল গাছে উঠেছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে জানাব।

রূপালী বাংলাদেশ

Link copied!