× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৩৫ পিএম

দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৩৫ পিএম

পুকুরের পানিতে ডুবে নিহত শিশু আবু সাঈদ। ছবি- সংগৃহীত

পুকুরের পানিতে ডুবে নিহত শিশু আবু সাঈদ। ছবি- সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ (০৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরশেদ আলী মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই এলাকার মনির মোল্লার ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আবু সাঈদের মা সালেহা বেগম গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তিনি ছেলেকে বড় বোন আখি মনির জিম্মায় রেখে যান। কিছুক্ষণ পর শিশুটি বোনের চোখের আড়াল হয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বাড়ির লোকজন আশপাশের পুকুরে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর থেকে আবু সাঈদকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু হানিফ।

রূপালী বাংলাদেশ

Link copied!