× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১২:১৩ পিএম

পটুয়াখালী দুমকিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১২:১৩ পিএম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে উপজেলা পর্যায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পটুয়াখালী জেলা উপপরিচালক জুয়েল রানা। দুমকি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বঙ্গ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দীন ইসলাম খান, প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

এ ছাড়াও জেলার বিভিন্ন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সভায় নিজেদের বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষকদের প্রশিক্ষণ এবং নৈতিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠপর্যায়ের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি নতুন পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে শিক্ষকদের মতামত শোনেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Link copied!