× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:২১ পিএম

পিরোজপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মাবাদ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জলিল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাভলু মল্লিক। এ সময় পাড়েরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন খতমের পর বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। পাড়েরহাট ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫৯টি মসজিদে একসাথে আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

Link copied!