পিরোজপুর-০১ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তার নিজ এলাকায় নির্বাচনি সমাবেশ করেছেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজ জন্মভূমি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন বলেন, ‘আমি এই এলাকার সন্তান ও আমি একজন শিক্ষক। আমার বাবা হাজি আব্দুস সোবহান এই কলেজ প্রতিষ্ঠা করেছেন। তিনি সারা জীবন এলাকার মানুষের সেবা করছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের দোয়া নিতে।’

