ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত আমিরের পিরোজপুর আগমন উপলক্ষে লিফলেট বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৬ পিএম
পিরোজপুরে লিফলেট বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পিরোজপুর আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণকে জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা জামায়াত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর জামায়াতের আমির ইসাহাক আলী খান ও সেক্রেটারি আল আমিন শেখসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে একটি জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় তিনি বক্তব্য রাখবেন।’

তিনি আরও বলেন, ‘জনসভা সফল করতে এবং সর্বস্তরের জনগণের উপস্থিতি নিশ্চিত করতেই আজ জেলা জামায়াতের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।’