× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০৯ এএম

৪ দিনব্যাপী ক্রীড়া উৎসবে প্রাণবন্ত ইন্দুরকানী মাদ্রাসা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০৯ এএম

দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসায় পুরস্কার বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসায় পুরস্কার বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে। 

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও ক্রীড়াচেতনার বিকাশের দৃষ্টান্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল। 

তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার, ইউপি সদস্য মজনু হোসেন রনি ও বিশিষ্ট সমাজসেবক শাহারুল আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ সাব্বির। 

এ সময় উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. জাহিদুল ইসলাম (সালেহি), শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, মাঠ ও ট্র্যাক ইভেন্ট, দলগত খেলা এবং শারীরিক কসরত প্রদর্শনে অংশ নেয়। শিক্ষার্থীদের শৃঙ্খলা, উৎসাহ ও দলগত সমন্বয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং মাদ্রাসার সমন্বিত শিক্ষা ব্যবস্থার বাস্তব প্রতিফলন ঘটায়।

একপর্যায়ে মাদ্রাসার শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

আয়োজকরা জানান, দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা দীর্ঘদিন ধরে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চার মাধ্যমে সুষম ও সুসমন্বিত ব্যক্তিত্বসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজন সেই ধারাবাহিকতারই একটি সফল দৃষ্টান্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!