× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৪১ এএম

বিএনপি নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় মামলা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৪১ এএম

আহত বিএনপির নেতাকর্মীরা। ছবি : রূপালী বাংলাদেশ

আহত বিএনপির নেতাকর্মীরা। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মৎস্যজীবী দল ও জাসাস নেতাসহ পাঁচজন আহত হয়েছেন।

গুরুতর আহত নাহিদ হোসেনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন।

থানা ও মামলা সূত্রে জানা যায়, পত্তাশী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে ছাত্রলীগ কর্মী রায়হান, আওয়ামী লীগ কর্মী হান্নানসহ আরও একজনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাস সভাপতি জাহিদ হোসেন (৩৮), নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

আহতদের অভিযোগ, নাসির উদ্দীন টুকুসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!