× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:০৯ পিএম

পিরোজপুরে আ.লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:০৯ পিএম

গ্রেপ্তার আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টার। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টার। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টারকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। আজিজ ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে থাকলেও পুরো উপজেলাব্যাপী তার প্রভাব ছিল। 

ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আ. আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Link copied!