× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৫৫ পিএম

জিয়ানগর নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৫৫ পিএম

ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন হলে আনন্দ মিছিল করে উপজেলা বিএনপি। ছবি- রূপালী বাংলাদেশ

ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন হলে আনন্দ মিছিল করে উপজেলা বিএনপি। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় জিয়ানগর উপজেলা হিসেবে নামকরণ করা হয়েছে। এ খবরে মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর বাজারে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ইন্দুরকানী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি পথসভায় গিয়ে শেষ হয়।

পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশের সব জনগণকে নিয়ে দেশ গঠন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা নেতার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, যুবদল সভাপতি আতিকুর রহমান ও সদস্যসচিব খায়রুল ইসলাম লাভলুসহ আরও অনেকে।

এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার জিয়ানগর নাম বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা নামকরণ করে। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে পুনরায় ইন্দুরকানী বাদ দিয়ে জিয়ানগর উপজেলার নাম ফিরিয়ে আনা হয়। গত ২৪ ফেব্রুয়ারি উপসচিব হেলেনা পারভিনের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!