× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩৪ পিএম

ক্লাস চলাকালে ফ্যানের পাখা ভেঙে পড়ে ২ শিক্ষার্থী আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো- জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) এবং একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে রাবেয়া খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সৌভিক সমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থী রাবেয়া খাতুন জানায়, শনিবার সকালে প্রায় ২৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের তৃতীয় শ্রেণিকক্ষে বসে গণিত ক্লাস করছিল। হঠাৎ শ্রেণিকক্ষের একটি চলন্ত পাখা ভেঙে সৌভিকের মাথার ওপর পড়ে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পাখার একটি অংশ ভেঙে তার নিজের মাথাতেও পড়ে, ফলে সেও আহত হয়। পাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিক্তা মণ্ডল বলেন, তিনি গণিত ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন, পাখাটি খুলে শিক্ষার্থীদের ওপর পড়ে গেছে। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মণ্ডল জানান, ঘটনাটি বিদ্যালয়ের একটি পুরোনো ভবনে ঘটেছে, যেখানে শিক্ষার্থী বেশি হওয়ায় ক্লাস নেওয়া হতো। ভবনটি ঝুঁকিপূর্ণ—এ তথ্য আগে জানা ছিল না।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি লাইব্রেরিতে একটি বৈঠকে ছিলেন। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, দুই শিক্ষার্থীকে আঘাতজনিত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে, অন্যজনের কানের কাছে কেটে গেছে। গুরুতর আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে, অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী তার অবস্থাও আশঙ্কামুক্ত।

তিনি আরও জানান, বিদ্যালয়টির অবকাঠামোগত কাজ সাধারণত এলজিইডির মাধ্যমে হয়ে থাকে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!