× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১০ এএম

ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায়, স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের জিয়ানগরে কেবিআই নামের একটি ব্রিক ফিল্ডে মো. ফারুক হোসেন (৪৫) নামের এক ইটভাটা শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই দিন সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে অবস্থিত কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক মো. ফারুক হোসেন পানি আনতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন ফারুক হোসেন। কিন্তু আগের রাতে কোনো এক সময় ঝড়-বৃষ্টিতে ভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়ে।

বিষয়টি লক্ষ্য না করায় তিনি ওই তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি। তিনি শ্রমিক হলেও আমরা সবাই ভাইয়ের মতো একসঙ্গে চলতাম।

জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!