× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৭ এএম

গাঁজা গাছসহ মাদক সেবনরত অবস্থায় দুই যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার এবং মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভাড়া বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত (২৬), তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)।

অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, আল আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজার গাছগুলো রোপণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানান, অভিযানের সময় দুজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান সোমবার (২৭ এপ্রিল) সকালে জানান, গ্রেপ্তারকৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!