× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:৫৪ পিএম

রাতের আঁধারে সুপারি গাছ কেটে জমি দখলের চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় রাতের আঁধারে ফলন্ত সুপারি বাগান কেটে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চন্ডিপুর গ্রামের হিঙ্গুল উদ্দিন শেখের ছেলে আবু তালেব শেখ, শহিদুল শেখ, আলম শেখসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম শেখ ও সোহরাব শেখের জমি দখল করে নেয়।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভুক্তভোগী নুরুল ইসলাম শেখ ও অভিযুক্ত আবু তালেব শেখ সম্পর্কে চাচাতো ভাই। প্রায় ৪৩ বছর আগে হিঙ্গুল উদ্দিন শেখের কাছ থেকে নুরুল ইসলাম শেখ ৭ শতাংশ জমি ক্রয় করেন। জমির দাগ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করেই এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী নুরুল ইসলাম শেখ বলেন, আমি ১৯৮৩ সালে হিঙ্গুল উদ্দিন শেখের কাছ থেকে জমিটি কিনি। দীর্ঘ ৪৩ বছর ধরে আমি জমিটি ভোগদখল করে আসছি। শুক্রবার গভীর রাতে ৪০-৫০ জন লোক ডাকাতের মতো এসে আমার ফলন্ত সুপারি গাছ কেটে ফেলে এবং সেখানে ঘর তোলার চেষ্টা করে। খবর পেয়ে থানায় অভিযোগ করি। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। আমি আইনের আশ্রয় নিয়েছি।

অন্যদিকে অভিযুক্ত আবু তালেব শেখকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও অপর অভিযুক্ত আলম শেখ দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি বলেন, অনেক বছর ধরে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করে রেখেছিল। আমরা আমাদের নিজস্ব জমিতে গিয়েছি। সম্পত্তি ফিরে পেতে আমরা একাধিকবার থানায় গিয়েছি।

রাতের আঁধারে ঘর নির্মাণ ও সুপারি গাছ কাটার অভিযোগ সম্পর্কে আলম শেখ বলেন, আমরা রাতে যাইনি। বিকেলে কাজ শুরু করেছিলাম, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমরা মাত্র কয়েকটি সুপারি গাছ কেটেছি।

জিয়ানগর থানার ওসি মো. মহব্বত খান আজ শনিবার সকালে সাংবাদিকদের জানান, রাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!