ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রীর মৃত্যু

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পর্শে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাকারিয়া (৩৫)।

১১ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া দক্ষিণ সোহাগদল গ্রামের মো. আব্দুস ছত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাকারিয়া তার শ্বশুর মো. জাফর মিয়ার ঘরের চাল টিন দিয়ে ছাউনিকালে বিদ্যুৎস্পর্শ হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।