× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৪৬ পিএম

নারিকেল চোরের হাতে বিএনপি নেতার মৃত্যু 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৪৬ পিএম

চোরের হাতে নিহত বিএনপি নেতা।  ছবি- রূপালী বাংলাদেশ

চোরের হাতে নিহত বিএনপি নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশকিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান।

পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন জানান, এ ঘটনায় নিহত রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!