ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৩৭ এএম
নিহত দুই বন্ধু। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পাংশার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সজীব (১৭) ও মিরাজ (১৬)। মিরাজ পাংশার কুড়াপাড়ার ইব্রাহিমের ছেলে এবং সজীব একই এলাকার সাইদুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।