× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৪৫ পিএম

ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্য প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে নির্দিষ্ট প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার ৩৮ নম্বর দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনসার সদস্যের নাম কাজলি আক্তার। তিনি গোয়ালন্দ উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম বাবু অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই কাজলি আক্তারকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি বলেও তিনি দাবি করেন।

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ছাত্রদল নেতা পি এম ফারুক অভিযোগ করেন, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান। পরে প্রিজাইডিং অফিসার তাকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে কেন্দ্রের এক পাশে বসিয়ে রাখেন।

অভিযুক্ত কাজলি আক্তার বলেন, অনেক ভোটার হ্যাঁ-না ভোট সম্পর্কে জানতেন না। তারা জানতে চাইলে তিনি হ্যাঁ-না ভোটের বিষয়টি বুঝিয়ে দেন এবং দাঁড়িপাল্লা, ধানের শীষ ও লাঙ্গল—সব প্রতীকের কথাই উল্লেখ করেন। তবে তিনি ‘হ্যাঁ’ ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!