× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:২৯ এএম

পদ্মায় বাসডুবি: রাত ১২টা পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস থেকে রাত ১২টা পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজ চলাকালীন বাসের ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ভেসে উঠতে দেখা গেছে। উদ্ধার তৎপরতা সহজ করার জন্য ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন ব্যবহার করে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে উপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নদীর তলদেশ থেকে বাসের সামনের অংশ তোলার সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ উদ্ধার করেছেন।

ঘটনা ঘটে বুধবার বিকেলে, যখন ফেরিঘাটের পন্টুনে উঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। বাসটির জানালা ও দরজা বন্ধ থাকায় ডুবুরিরা ভেতরে প্রবেশ করতে পারেননি; তাই পুরো বাসটি টেনে তোলা হয়েছে।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, দুর্ঘটনার সময় তিনজন যাত্রী ভেসে ওঠেন। তাদের মধ্যে দুই নারী মারা গেছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!