× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৩৭ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজবাড়ী সদর উপ‌জেলার খানখানাপু‌রে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে জানাজায় অংশ নেন তিনি। তাজুল ইসলাম সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মোমিন পাটুয়ারীর ছেলে ও খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় গতকাল (২৩ নভেম্বর) রাতে তার বাবার মৃত্যু হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে পুলিশের সতর্ক পাহারায় বাবার জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লা নামে দুজনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের বুলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!