× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:০৭ পিএম

পদ্মায় নাব্য সংকট, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

রাজবাড়ী

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:০৭ পিএম

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। ছবি : রূপালী বাংলাদেশ

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটটি বন্ধ রাখা হয়। পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌরুটে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চালু রাখা হয়েছে।

এদিকে যাত্রী ও চালকরা জানান, প্রতি বছর নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। তারা নৌরুটে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ হুমায়ন কবির বলেন, সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে। কখন ঘাটটি সচল হবে, সেটা আমি বলতে পারছি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ড্রেজিংয়ের কারণে সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। ড্রেজিং কার্যক্রম চলমান। কার্যক্রম শেষ হলে ফেরিঘাটটি আবার সচল হবে। কাজ শেষ হতে কতক্ষণ লাগবে, সেটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ড্রেজিং কাজ শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত ৭ নম্বর ফেরিঘাট পুনরায় চালু করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!