আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনায়ারুল ইসলাম জুম্মা হাজী।
এ সময় তিন শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


