× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে জারি করা স্মারক নম্বরযুক্ত প্রজ্ঞাপনের আদেশের পরিপ্রেক্ষিতে আরএমপি কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ সময়ের মধ্যে সব লাইসেন্সধারী ব্যক্তিকে তাদের স্থগিতকৃত বা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে পারবেন।

তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীরাও এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

এ ছাড়া রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে পৃথক নির্দেশনার কথা বলা হয়েছে। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

আরএমপি কর্তৃপক্ষ আরও জানায়, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করে বলা হয়, এই আদেশে ব্যবহৃত ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বোঝানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!