× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৪ পিএম

ধানের শীষে ভোট দিলে দেশ ও পতাকা নিরাপদ থাকবে : মিলন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর পবা-মোহনপুর আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, অতীতে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে দেশের পতাকা নিরাপদ।

এ জন্য ১২ ফেব্রুয়ারি বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে কাটাখালী পৌর এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশে এসব কথা বলেন মিলন। গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন। নির্বাচনি সভায় মিলন বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন জনগণ নিরাপদ থাকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। একই সঙ্গে পবা ও মোহনপুরে উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মিলন আরও বলেন, নারী উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে নারীদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পরিবারে নারীদের ক্ষমতায়নের জন্য পারিবারিক কার্ড নারীদের হাতে তুলে দেওয়া, কৃষি উন্নয়নে কৃষি কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও ঘোষণা করেন তিনি।

রাজশাহী জেলা প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী একটি কৃষিনির্ভর জেলা। পবা, মোহনপুর, গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণে রাজশাহীতে কৃষি ইপিজেড গড়ে তোলা হবে। পাশাপাশি কলকারখানা স্থাপন, কর্মমুখী শিক্ষা বিস্তার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বিকশিত হতে পারে।

বিএনপির গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য রাস্তায় নামে মানুষের ঢল। শিশু, গৃহিণী, বৃদ্ধসহ সকল শ্রেণির মানুষ মিলনকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

রূপালী বাংলাদেশ

Link copied!