× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩০ পিএম

বিএনপি প্রার্থী মিনুর ওয়েবসাইট চালু, জানানো যাবে মতামত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩০ পিএম

মিজানুর রহমান মিনুর ওয়েবসাইট। ছবি : রূপালী বাংলাদেশ

মিজানুর রহমান মিনুর ওয়েবসাইট। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের মতামত, প্রত্যাশা, প্রশ্ন ও পরামর্শ জানাতে পারবেন।

মিজানুর রহমান মিনুর ওয়েবসাইটটির ডিজিটাল ঠিকানা হলো— www.minubnp.com। এই ওয়েবসাইটের মাধ্যমে এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত পরিচিতি, রাজশাহীর উন্নয়নে তার সুস্পষ্ট ভবিষ্যৎ ভিশন, পাশাপাশি দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি রূপরেখা ও পরিকল্পনার বিস্তারিত তথ্য।

ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে রাজশাহীবাসীসহ সর্বস্তরের মানুষ সহজেই জানতে পারেন—রাজশাহীর সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিয়ে ভাবনা, দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে বিএনপি’র দৃষ্টিভঙ্গি, পাশাপাশি মিজানুর রহমান মিনুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য।

এ ছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের জন্য সরাসরি মতামত, প্রত্যাশা, প্রশ্ন ও পরামর্শ জানানোর সুযোগ রাখা হয়েছে, যা জনগণের সঙ্গে নেতৃত্বের একটি কার্যকর ও আধুনিক যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে।

মিজানুর রহমান মিনু বিশ্বাস করেন, জনগণের কণ্ঠস্বরই রাজনীতির প্রকৃত শক্তি। সেই বিশ্বাস থেকেই এই ডিজিটাল উদ্যোগ, যেখানে রাজশাহীর মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা সরাসরি তুলে ধরতে পারবেন।

রাজশাহীর উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের টেকসই সমাধানে ধানের শীষ প্রতীকই যে ভবিষ্যতের পথনির্দেশক—সে বার্তাই বহন করছে এই ওয়েবসাইট।

Link copied!