মতামত নির্বাচন-অস্পষ্টতার অর্থনৈতিক মূল্য
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:১৫ এএম
বাংলাদেশ আজ এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে, যার তাৎপর্য কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গভীর। প্রথম দৃষ্টিতে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের অধীনে এক বছরের ব্যবস্থাপনায় দেশ মোটামুটি স্থিতিশীল থেকেছে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট আর খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির ভেতরেও বাংলাদেশ তুলনামূলক নিয়ন্ত্রণ রাখতে পেরেছে দাম। ভর্তুকি, সীমিত মুদ্রানীতি, আর্থিক কড়াকড়ি...