× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:১৬ পিএম

বগি রেখে চলে গেল আন্তঃনগর সিল্কসিটি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শত শত যাত্রী। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে। এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন সামনে চলে যায়। এর পর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আধাঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। এরপর ৭টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনের বগির কাপলিংক ভেঙে যায়। এতে চলন্ত অবস্থায় ট্রেন দুই ভাগে ভাগ হয়ে যায়। পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন সামনে চলে যায়। পেছনের বগিগুলো ছাড়াই ট্রেনটি প্রায় ২ কিলোমিটার চলে যায়। পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে ফেলে আসা বগির কাছে ফিরে আসে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেক যাত্রীই হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন।

এমন সংবাদে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আধাঘণ্টার চেষ্টায় পুনরায় বগিগুলো নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সরদহ রেলস্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮টা ২৫ মিনিটের সময় আধাঘণ্টা দেরিতে পুনরায় ১১টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। তবে এমন ঘটনায় তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!