× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

রাজশাহীতে বিএনপির ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোটবুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- রাজপাড়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমান, বিশালসহ আরও অনেকে।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের কারণ জানিয়ে মোহাম্মদ সেলিম বলেন, দলের বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর বিএনপিতে নিজেকে একা মনে হয়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় কর্মী–সমর্থকদের সঙ্গে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জামায়াত তাদের কর্মীদের প্রতি যত্নশীল এবং দলটির রাজনৈতিক দর্শন তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি নবাগতদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও দ্বীনি আদর্শের পথে চলাই মূল বিষয়। কেউ চাইলে ইসলামী আদর্শভিত্তিক অন্য দল গঠন করেও কাজ করতে পারেন- তবে আদর্শচর্চা থেকে সরে না যাওয়ার আহ্বান জানান।

নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিভক্তির প্রেক্ষাপটে তারা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Link copied!