× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:১৮ পিএম

রাজশাহীর মিনুকে সর্বস্তরের মানুষের অভিনন্দন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ কয়েক যুগ পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন মিজানুর রহমান মিনু। দল-মত নির্বিশেষে রাজশাহীর সব শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন। তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজশাহীর পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন নিয়ে গঠিত রাজশাহী-২ আসন। এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এই আসন থেকে পূর্ণমন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। তিনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী। এরপর পূর্ণমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু।

বিএনপির এই বর্ষীয়ান নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন।

মন্ত্রী হওয়ার পর মিজানুর রহমান মিনু বলেছেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হয়েছেন। এতে আমরা সবাই খুশি। তিনি এমন একজন মানুষ, যার কাছে যে কেউ সহজেই যেতে পারেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমস্যার সমাধান করার চেষ্টা করেন।’

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘মিনু ভাই আধুনিক রাজশাহীর রূপকার। তিনি নিজের সন্তানের মতো করে এই শহরকে গড়ে তুলেছেন। এই দলের জন্য তিনি নিজের সারাটা জীবন উজাড় করে দিয়েছেন। তাঁকে মূল্যায়ন করা হয়েছে। এ জন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই।’

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি এ জন্য যে দীর্ঘ দিন পর রাজশাহীতে আমরা পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। তিনি এবার আমাদের এই কৃষিভিত্তিক অঞ্চলটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করি।’

রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, ‘মিজানুর রহমান মিনুকে মন্ত্রী হিসেবে পেয়ে রাজশাহীবাসী গর্বিত। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি নবনিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুর সফলতা কামনা করেন।’

Link copied!