× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৭ পিএম

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৯ম সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশন-এর সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ।

সভায় গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ৮ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, গত জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির ৪র্থ সভার বিভিন্ন প্রস্তাবাবলি পাঠ ও অনুমোদন করা হয়।

সভায় এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নির্মিত ক্ষতিগ্রস্ত সিডিসি ভবনের মেরামত ব্যয় অনুমোদন, নগরীতে ভূমি ব্যবহার অনাপত্তিপত্র প্রদান সংক্রান্ত ফি আদায়, গ্যাস ও পানি সংযোগের জন্য রাস্তা কাটার বিষয়ে আলোচনা, হেরিটেজ আর্কাইভ রাজশাহীর পরিচালনায় অনুদান চলমান রাখা, রিভিউ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব, সিটি কর্পোরেশন পরিচালিত সিডিসির কার্যক্রম, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণ অনুদান হিসেবে প্রদান এবং সিটি নার্সিং কলেজ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নবনিযুক্ত সচিব মো. সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মো. সানাউল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ।

Link copied!