× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:৪৬ পিএম

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:৪৬ পিএম

দুজনকে আটক। ছবি : রূপালী বাংলাদেশ

দুজনকে আটক। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পুঠিয়া থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ বেল্লাল (৩৪) এবং পুঠিয়া থানার বড়কান্দা মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসান (২৮)।

আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!