ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসককে ভূমিমন্ত্রীর অভিনন্দন

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০৪ পিএম
বাঁ থেকে- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। ছবি- সংগৃহীত

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী মহানগর বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে। রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের এ তথ্য জানানো হয়।

জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে নিযুক্ত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি জেলা পরিষদের নতুন প্রশাসকের হাত ধরে পরিষদের কার্যক্রম গতি পাবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

প্রসঙ্গত, প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্তরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।