× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:৩৭ পিএম

রামেকে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে পাঁচ শিশু।

বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৪১১ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে মারা গেছে ৪২ জন।

তিনি আরও বলেন, হামে আক্রান্ত ও মৃতদের প্রায় ৭০ শতাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া অন্যান্য জেলা থেকেও রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা সেবা দিচ্ছি বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন শয্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি হামের উপসর্গে আক্রান্ত রোগীদের জন্য নতুন ওয়ার্ড চালুর উদ্যোগও রয়েছে। ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!