× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:২২ পিএম

‘প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়ন করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে নগরীর খরবোনা কালু মিস্ত্রির মোড়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ওয়ার্ডবাসী তাদের এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। নাগরিক সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক প্রশাসক।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ‘নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। এ ওয়ার্ডের যেসব নাগরিক সমস্যা রয়েছে, সেগুলো শুনতেই আমি আপনাদের মাঝে এসেছি। আমার সাধ্যমতো পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করবো, ইনশাল্লাহ। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার স্প্রে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও মশক নিধনে ফগার স্প্রে কার্যক্রম শুরু হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।’

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশরাফ জামাল আব্বুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ফয়সাল আলম নয়নের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

Link copied!