× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:০৩ পিএম

জনস্বার্থেই খাল খনন ও সড়ক উন্নয়ন : এমপি মিলন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে।

শনিবার (৯ মে) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত ১ হাজার ৫১ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন ও মাটি কাটার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। 

পরে তিনি নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের ৯ হাজার ১০০ মিটার প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এমপি মিলন খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রথম এ ধরনের খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়েও এ কার্যক্রম অব্যাহত ছিল। তবে দীর্ঘ ১৭ বছরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এসব উদ্যোগ স্থবির হয়ে পড়ে। বর্তমানে জনগণের স্বার্থে সেই কার্যক্রম আবার চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো বাধা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে তা সমাধান করা হবে।’

খাল পুনঃখননের সুফল তুলে ধরে তিনি বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিজমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। আবার শুষ্ক মৌসুমে খালে সংরক্ষিত পানি ব্যবহার করে কৃষকরা সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষাও সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, খাল পুনঃখনন ও সড়ক উন্নয়ন—দুটি কাজই স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল পুনঃখননের ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। অন্যদিকে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও গতিশীল হবে।

তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বড়গাছী ইউনিয়নের দাদপুর চকপাড়া বটগাছ থেকে ফলিয়ারবিল পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় পরিচালিত এ প্রকল্পের চুক্তিমূল্য ২০ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিমুল রাকা ট্রেডার্স।

অন্যদিকে নওহাটা পৌরসভার বায়া-কাশিম বাজার-তানোর সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ পুনর্বাসন কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স জুয়েল ইলেকট্রনিক্স।

Link copied!