× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:০৪ এএম

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:০৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (১০ মে) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি এক যুবককে মারধর করছেন। এ সময় ওই যুবককে ‘হৃদয় ভাইয়া’ বলে চিৎকার করতে শোনা যায়।

স্থানীয়দের দাবি, মারধরে অংশ নেওয়া ব্যক্তিদের একজনের নাম মানিক। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। মারধরের শিকার যুবকের নাম তুষার। তিনি রাজশাহী নগরীর কাজলা এলাকার নাজিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে তুষারকে আটক করে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখা গেছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!